জামালপুর নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৩ এএম

জামালপুরের সরিষাবাড়ীর পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে নিহত রাফি। 

পানিতে ডুবে শিশু রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিশু মিলে বাড়ীর পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। কোন এক সময় সবার অগোচরে রাফি নামের শিশুটি নদীর পানিতে ডুবে যায়। এই দৃশ্য দেখার সাথেই  অন্য শিশুরা পরিবারে খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান, শুরু থেকেই শিশুটি নানার বাড়ীতে থাকতো। বন্ধুদের সাথে খেলার ছলে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত