দোহাজারী জিসি-চাগাচর-খাগরিয়া ভোরবাজার জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৫ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জিসি-চাগাচর-সাতকানিয়া খাগরিয়া ভোরবাজার জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে মঙ্গলবার (২৫ আগস্ট ) বিকেলে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক)  আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মমিন, দোহাজারী পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসীন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক কামাল উদ্দিন, সাবেক সদস্য সচিব বাবু খাঁন, বিএনপি নেতা নাছির উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন,দোহাজারী পৌরসভার যুবদলের আহবায়ক ইখতেখার উদ্দিন সুমন, সদস্য সচিব মাহাফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম সম্পাদক ফরিদ, বেলাল, কায়ছার, উপজেলা যুবদলের আহবায়ক টুটুল, সদস্য সচিব নাছের উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামশু উদ্দিন সওদাগর, মামুন, ব্যবসায়ী আরিফুল ইসলাম সুমন,বিএনপি নেতা শাহজাহান, মুন্না, আক্তার, আলী আকবরসহ উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত