তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে ঢাবির দুই শিক্ষার্থীর জামিন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় ঢাবির দুই শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।

আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাবির দুই শিক্ষার্থী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মন্জুর করেন।

দুই শিক্ষার্থী হলেন ফলিত রসায়ন বিভাগের আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ। গত ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালিয়ে যান।

এর আগে ১০ মার্চ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’ অভিযোগপত্র দেন আদালত। আসামিদের মধ্যে ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তোফাজ্জলকে মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয়, তখন তার কাছে জানতে চাওয়া হয়, ভাত খেতে তার কেমন লাগছে। রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার পর তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্ত হয়নি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করা হয়। গত বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত এ মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত