চট্টগ্রামের আনোয়ারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে তিন দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় ও সিইউএফএল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন অভিযোগে নেওয়াজ নাছিরকে ৩০ হাজার টাকা, আজিজকে ৫ হাজার টাকা এবং ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আনোয়ারা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
