পিরোজপুরে জেলের জালে ৬১ লাক্ষ্যা মাছ, বিক্রি হলো ২২ লাখে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে সাগর থেকে ধরা লাক্ষা মাছের বড় একটি চালান উঠেছে, যা স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, পিরোজপুরের বালিপাড়া এলাকার জেলে দুলাল ফকিরের বোটসহ দুটি বোটে এসব মাছ ধরা পড়ে এবং পরে পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তে তোলা হয়।

তথ্য মতে, একটি বোটে ৬১টি লাক্ষা মাছ পাওয়া গেছে, যার মোট ওজন প্রায় ৭০০ কেজি। প্রতিটি মাছের গড় ওজন প্রায় ১২ কেজি। এসব মাছের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০০ টাকা, যা অনুযায়ী শুধু এই চালান থেকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে।

এ ছাড়া একই সঙ্গে আরও প্রায় ৩৩০০ কেজি মাছ আনা হয়েছে, যার দর প্রতি মণ ৬৫ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে। দুটি বোটে মোট প্রায় ২২ লাখ টাকার মাছ পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তে কেনাবেচা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব মাছের প্রধান ক্রেতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী জাকির।

আড়ত সূত্রে জানা যায়, এসব লাক্ষা মাছ দেশের বিভিন্ন বড় বাজারে পাঠানো হবে। বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রামের ফিশারিঘাটে এসব মাছ সরবরাহ করা হবে, যেখানে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন মাছ ধরার অবরোধ থাকার পরে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরার পর এ ধরনের বড় চালান তাদের জন্য আশার আলো হয়ে আসে।

এদিকে মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী ও বোটের মালিক পক্ষের মধ্য এই ধরনের বিরল মাছ পেয়ে তারা খুবই খুশী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত