‎সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক আব্দুস ছাত্তার পাটোয়ারী (৫০) ওই গ্রামের মৃত মাসুদ পাটোয়ারীর ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

‎‎প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পর বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করছিল শিশুটি। এসময় শিশুটিকে একা পেয়ে ডেকে নেয় অভিযুক্ত ছাত্তার। পরে তাকে ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের একটি ভুট্টা খেতের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

‎‎এরপর শিশুটিকে উদ্ধার করে তার কাছে বিস্তারিত শুনে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। এসময় বাড়ির শয়ন ঘরের ছাঁদে লুকানো অবস্থায় অভিযুক্ত আব্দুস ছাত্তার পাটোয়ারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

‎‎বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত