কবিতা

আকুতি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম
কিছু আকুতি কেবলই গোপন
গভীর অন্ধকারে থেকে যায়।
নিগৃহীত সত্য যেমন চাপা থাকে
মিথ্যে আস্ফালন আর অসার
কোলাহলের আড়ালে!

কেউ জানে দৃশ্যের পেছনে থাকে
কত গল্প, থাকে কী গভীর কারুকাজ?
মানুষ খুঁজে পায় না তারে!
আসলের সন্ধান থাকে অজানা।

কে আর নেয়
এসব দুঃসহ অলৌকিক ভার?

তবুও কতশত আকুতি জেগে থাকে নক্ষত্রের মতো,
অলৌকিক আনন্দ নিয়ে!
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত