গাইবান্ধার গোবিন্দগঞ্জে উজ্জল মিয়া (২১) নামে এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বিষ পানে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রাম এ ঘটনা ঘটে।
মৃত উজ্জল মিয়া ওই গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, উজ্জল মিয়া একজন কুখ্যাত মাদক সেবি। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। ঘটনার দিন গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের নাওয়া খাওয়া শেষে ইয়াবা বড়ি কেনার জন্য মায়ের কাছে ৩০০ টাকা দাবি করে উজ্জল মিয়া। কিন্তু টাকা না পাওয়ায় এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটির হয়। এরই একপর্যায়ে তিনি রাতে শয়ন ঘরের দরজা-জানালা বন্ধ করে বিষ পানে আত্মহত্যা করেন।
গোবিন্দগঞ্জ থানার এস আই শিবলি কায়েস মীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা নেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অবৈধ কারখানায় বোতলজাত করা হয় সয়াবিন