প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সে দেশের সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দিয়েছেন।
এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।