অবিশ্বাস্য

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম

সরছে হাওয়াই দ্বীপপুঞ্জ

হাওয়াই দ্বীপপুঞ্জ, অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বেশ কিছু ভৌগোলিক ও পৌরাণিক রহস্যের জন্য পরিচিত। প্রধান রহস্যগুলোর মধ্যে রয়েছে হটস্পট ভলকানিজম বা আগ্নেয়গিরির মাধ্যমে দ্বীপ সৃষ্টি, ‘লাহাইনা নুন’ নামের অনন্য ঘটনা এবং প্রাচীন পলিনেশীয় পৌরাণিক কাহিনি। অবাক হচ্ছে, হাওয়াই দ্বীপপুঞ্জ সমুদ্রের ওপর দিয়ে ধীরে ধীরে জাপানের দিকে সরে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের নিচে, বিশাল প্রশান্ত মহাসাগরীয়পাত প্রতি বছর প্রায় ৩-৪ ইঞ্চি গতিতে উত্তর-পশ্চিমে সরছে। লাখ লাখ বছরে এই ধীরগতি, পুরো ভূ-দৃশ্যকে নতুন রূপ দেবে। এটি প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত আগ্নেয়গিরির শৃঙ্খলকে আকার দেওয়ার একটি অংশ, যা ‘হাওয়াইয়ান-এম্পেরর সিমাউন্ট চেইন’ নামে পরিচিত। সেখানে এমন কিছু গ্রাম রয়েছে, যেখানে ঘরগুলোর উচ্চতা খুব কম। ঘরে ঢুকতে হামাগুড়ি দিতে হয়। দ্বীপগুলো লাখ লাখ বছর ধরে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে। ১৭৭৮ সালে ক্যাপ্টেন জেমস কুকের আবিষ্কারের আগ পর্যন্ত, এই দ্বীপপুঞ্জ বিশ্বের কাছে অজানা ছিল। এটি যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য এবং এর রাজধানী হনলুলু। এটি মূলত ৮টি প্রধান দ্বীপ, অসংখ্য প্রবালপ্রাচীর এবং ছোট দ্বীপের সমষ্টি। ১৮৯৮ সালের ৭ জুলাই ম্যাকিনলি নিউল্যান্ডস রেজল্যুশন স্বাক্ষর করে হাওয়াইকে সংযুক্ত করে হাওয়াই অঞ্চল তৈরি করেন। ১৯০০ সালের ২২ ফেব্রুয়ারি হাওয়াইয়ান অর্গানিক আইন দ্বারা সেখানে একটি আঞ্চলিক সরকার প্রতিষ্ঠা করা হয়। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাংশে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বর্তমানে ‘ডেভিদ ইগে’-এর গভর্নর হিসেবে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত