হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ এএম

পবিত্র হজ পালনের ক্ষেত্রে একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গত রবিবার সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। তবে সৌদি আরবে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের পারমিট সংগ্রহ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত