মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শিপিং ডেটা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি অবরোধ শুরুর পর প্রথম জাহাজ হিসেবে প্রণালী পেরিয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলারের তথ্যেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাহাজটির মালিক সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে আগে থেকেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেটা অনুযায়ী, মাঝারি আকারের এই ট্যাংকারটি প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ব্যারেল মিথানল বহন করছে। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে কার্গোটি বোঝাই করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত