হরমুজ অবরুদ্ধ করতেই যুক্তরাষ্ট্রকে হুমকি চীনের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কাজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, ইরানে আগত বা ইরান থেকে যে সব জাহাজ বাইরে যাবে, সব আটকানো হবে। হরমুজ অবরুদ্ধ করতেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন। কড়া বার্তা দিল, ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কেউ যদি নাক গলানোর চেষ্টা করে, তা হলে পরিণাম ভাল হবে না। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডোং জুন হুশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য এবং জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আশা করি, আমাদের এই পারস্পরিক সম্পর্কে তৃতীয় কেউ হস্তক্ষেপ করবে না। হরমুজ প্রণালী চীনের জন্য খোলা থাকবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কাজ শুরু করে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে, ইরানে আগত বা ইরান থেকে যে সব জাহাজ বাইরে যাবে, সব আটকানো হবে। যুক্তরাষ্ট্রর এই ঘোষণার পরই সুর চড়াল চীন। কারণ, হরমুজ প্রণালী চীনের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। হরমুজ দিয়ে চীনের ৪০ শতাংশ অশোধিত তেল এবং ৩০ শতাংশ এলএনজি যায় ইরান থেকে। তাদের দেশে এই জ্বালানির সরবরাহ যাতে মসৃণ থাকে এবং পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত যাতে দ্রুত থেমে যায়, তার পক্ষেই রয়েছে বেইজিং।

অনেকেরই ধারণা, হরমুজ অবরুদ্ধ করে এক দিকে ইরানকে ‘শিক্ষা’ দিতে চাইলেও পরোক্ষে চীনকেও একটা সবক শেখানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে চীন বার বারই যুদ্ধবিরতির পক্ষে রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তরফেও সোমবার যুক্তরাষ্ট্র-ইরানের এই যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র হরমুজ অবরুদ্ধ করার ঘোষণার পরই চীন প্রতিক্রিয়া দেয়, ইরান এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তা হলে তার পরিণাম ভুগতে হবে।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে এসেছে চীন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির হত্যা নিয়েও সরব ছিল তারা। এরপরই যুক্তরাষ্ট্র হুশিয়ারি দেয়, চীন যদি ইরানের পাশে দাঁড়ায় এবং এমন কিছু পদক্ষেপ নেয় যা যুক্তরাষ্ট্রর বিরুদ্ধে যায়, তা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুশিয়ারিও দেন, বেইজিং যদি তেহরানকে কোনও রকম অস্ত্র সরবরাহ করে, তা হলে তাদের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত