বৈশাখে সিংগাইরে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:০১ এএম

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সুদক্ষিরা খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ঢল নামে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা  জমিয়ে তোলে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বিবাহিত দলের পক্ষে নাহিদ হাসান একটি গোল করেন আরেকটি আত্মঘাতিক গোল হয়। অপরদিকে অবিবাহিত দলের হয়ে মেহেদী ও অনিক একটি করে গোল করেন। খেলা শেষে ট্রফি হাতে নিয়ে উভয় দলের খেলোয়াড়রা আনন্দ উদ্‌যাপনে মেতে ওঠেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলা শেষে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত