গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৪

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ এএম

লোক দেখানো যুদ্ধবিরতির কথা বললেও তা লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলার ধারাবাহিকতায় গাজা উপত্যকায়  নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে নতুন সিরিজ হামলায় শিশুসহ অন্তত ৪জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার। মঙ্গলবার (১৪এপ্রিল) সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’।

জানা গেছে, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে একটি শিশুসহ ৪ জন নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আলাদা এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, তথাকথিত যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েল তা লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে এই অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত