খুলনা জেলার দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া দম্পতি মারা যান।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস নেই 