ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকাল দেশী অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এজাহার শিকদারের আকাশমনি বাগান থেকে বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের সদরের খরুসকুল এলাকার মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজানের এলাকার  মো. আকিব (২০)  ও একই উপজেলার মোহাম্মদ রবিন (২৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়য়ের আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভেতরে বিশেষ অভিযান চালিয়ে একটি করে দেশীয় তৈরি এলজি, একনলা বন্দুক, ধারালো কিরিচ, ২ রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেন।

ওসি জানান, তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত