চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশি বন্দুক এলজি, একটি একনলা বন্দুক ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এজাহার শিকদারের আকাশমনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, কক্সবাজার জেলার সদর থানার খরুসকুল এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ(১৮), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়য়ের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা ১টি দেশীয় তৈরি এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ, ২ রাউন্ড কার্তুজ তিন'জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল হক বলেন, তিনজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়লেন চিফ হুইপ