নীলফামারীতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিনে (ইনকিউবেটর) বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন খোকন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন খোকন (৪৫) ওই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় ও সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান মো.আবুল খায়ের বিটু জানান, শুক্রবার রাত ৮টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময়ে বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।