মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনা খাতুন মৃত হানিফ মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি সড়কের ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় পাঁচ বছর জর্ডানে প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফেরেন। স্বামী কামাল হোসেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে তিনি ভাকুম গ্রামে তার মামা আবু সাইদের বাড়িতে বসবাস করছিলেন। তার রায়হান নামে ১১ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির অদূরে সড়কের ঢালে রেহেনার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সিংগাইর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঁচতে চায় ছোট্ট রুহি