এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ওমান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তিতে কোনো বাধা সৃষ্টি করে, তবে দেশটির ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হবে। সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পৃথকভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালি নিয়ে ওমানের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘ওমান যদি আলোচনায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপরও ভয়াবহ বোমা হামলা চালাব।’

গত শনিবার (১৫ আগস্ট) হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে এবং নৌ চলাচলের জন্য একটি জলপথ নির্ধারিত হয়েছে জানায় ইরান। ইরানের এমন ঘোষণার পরেই ট্রাম্পের এসব হুমকি হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও উসকে দিয়েছে। উত্তেজনা আরও বাড়তে থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দর-কষাকষিতে খুব ভালো পোকার প্লেয়ারের মত আচরণ করছে। তবে, তাদের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত