এক বিল্ডিংয়ে শহুরে জীবন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম

পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত শহর রয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরটি এমন। জনসংখ্যার ৮০ শতাংশের বেশি মানুষ থাকেন শহরের একটি বহুতলে। যার নাম ‘বেগিচ টাওয়ার’। ভবনের সব মানুষ একসঙ্গে বসবাস করেন। স্কুল,  দোকান, হাসপাতাল, মল ও রেস্তোরাঁসহ সব এক ছাদের নিচে। সবাই একটি বড় মুদি  দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনেন। রোগ হলে চিকিৎসা করাতে যান একই স্বাস্থ্যকেন্দ্রে। পছন্দের পাব-ক্যাফে-রেস্তোরাঁও একটি। ছাদের নিচে রয়েছে থানা, পোস্ট অফিস এমনকি সরকারি দপ্তর। মনোরঞ্জনের জন্য ক্লাব রয়েছে বাড়িতে। প্রতিদিনের প্রার্থনার জন্য আবাসিকদের বাইরে যেতে হয় না। শহরের সবাই খ্রিস্টধর্মের উপাসক। তাদের জন্য একটি গির্জা রয়েছে ছাদের নিচে। হুইটিয়ারের বাসিন্দারা একে অপরকে খুব ভালো করে চেনেন। কারণ সবাই একটি ভবনে থাকেন। বরফের সময় বাইরে বের হওয়ার দরকার নেই। সবকিছু ভবনের ভেতরে পাওয়া যায়। গ্রীষ্মকালে যখন তুষার গলে, তখন পর্যটকরা আসেন এখানে। তবে শীতকালে শহরটি কার্যত একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ। আসলে আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে নতুন ভবন তৈরি ব্যয়বহুল এবং জটিল। ফলে একটি ভবনেই সব সুবিধা একত্র করা হয়েছে। এই শহরে ঢোকার একটি রাস্তা। রাস্তাটি অন্ধকারে ভরা সরু সুড়ঙ্গ। এখানে আবার ট্রেন ও গাড়ি চলে। রাতে সুড়ঙ্গ বন্ধ থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি ছিল এটি, পরে বসতিতে রূপ নেয়। যুদ্ধের অনেক রহস্য নাকি ভবনটিতে এখনো তালাবদ্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত