পিরোজপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে। নিহত শ্রমিক মো. বাঁধন মীরা (২০) ভাণ্ডারিয়া উপজেলার তেওরীপুর ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা  মো. বাদশা মীরার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামের মো. লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে বাঁধন মীরা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন।

কাজের এক পর্যায়ে তিনি ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেয়ার চেষ্টা করেন। এ সময় তারটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ফ্লোরে পড়ে যান। সহকর্মী রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারসহ স্বজনরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত