জোড়া জয় বিচ গেমস কাবাডিতে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

সর্বশেষ আসরে যাদের কাছে হেরে পদক জয়ের পথ রুদ্ধ হয়েছিল, সেই থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। চীনের সানিয়ায় স্মৃতি আক্তাররা ৫১-৩৪ পয়েন্টে হারিয়েছে। সেই জয়ের রেশ থাকতে থাকতেই বিকেলে সুখবর দিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দলও। দুর্বল সিরিয়াকে ৫৪-২৩ পয়েন্টে উড়িয়ে দিয়েছেন তারা।

চলতি গেমসে বাংলাদেশ গেছে ২০১২-তে জেতা পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যে থাইল্যান্ডকে হারানো বড় অর্জন বাংলাদেশের জন্য। আজ নারী দল বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে সমশক্তির নেপালের। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। থাইল্যান্ডকে হারানোটা মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা, সানিয়া থেকে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যা পুঁজি করে আজ নেপালকে হারানোর লক্ষ্যে নামবেন মেয়েরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত