গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী তিন বছরের শিশু সামিউল আলিম মোল্লা নিহত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও পাঁচ যাত্রী।
নিহত সামিউল আলিম মোল্লা সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এসময় ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘুরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সামিউল নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাতহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
