নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। গতকাল শুক্রবার প্রথমবার তিনি নিজেই তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করেন। এতে তিনি জানান, গত ডিসেম্বর থেকেই প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এ তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেন। খবর : সিএনএন।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যানসারের বিষয়টি উল্লেখ করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি।

প্রধানমন্ত্রীর এ বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্রও প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত