তৃণমূলের সাবেক মন্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০১:১৮ এএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রবিবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে নিজের বাড়ির পাশে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচ বারের নির্বাচিত বিধায়ক ছিলেন। রাজ্যটিতে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন। ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। সবশেষ নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের অন্য নেতাদের মতো তার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের কাছ থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত