শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ এএম

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে ঢুকে প্রথমে শিক্ষিকাকে জুতাপেটা এবং পরে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষে ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

গতকাল শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীরা গিয়ে ইসলামি জালসার নামে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের কাছে কলেজের আয়-ব্যয়ের হিসাব চান তারা।

এ নিয়ে বাগবিত-ার একপর্যায়ে এক নারী শিক্ষক বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় ক্ষুব্ধ হয়ে তাকে জুতাপেটা করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহাদত আলী। গত বৃহস্পতিবার কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ঢুকে এ ঘটনা ঘটান। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। এরপর তারা বের হয়ে যাওয়ার সময় কলেজের সামনে পেছন থেকে তেড়ে গিয়ে ওই নারী শিক্ষক বিএনপি নেতা আফাজ উদ্দিন ও এজদার আলীকে ধরে ধাক্কাধাক্কি করেন। পরে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মী গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে ভাঙচুর ও শিক্ষকদের মারপিট করে। এতে অধ্যক্ষসহ পাঁচজন আহত হন।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবর আলী জানান, ‘পুলিশ আমাকে ডেকে নিয়ে গেছে। ওই মহিলার সঙ্গে হাতাহাতি বা অধ্যক্ষের কক্ষে হামলা-ভাঙচুরে আমি জড়িত না। সেখানে যা ঘটনা ঘটেছে তা শাহাদত আলী, আফাজ আলী ও এজদার আলীর সঙ্গে ঘটেছে।’ প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী শিক্ষক ও স্থানীয় বিএনপির এক নেতার হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত