মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিনজন প্রত্যাহার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ এএম

ভুল তথ্য ছড়ানো ও কর্মস্থলে অনুপস্থিতি থাকাসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে না পেয়ে প্রত্যাহার করেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিন বিকেলে সাড়ে ৪টার দিকে জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী। এ ছাড়া হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত