১৫ বছরের সূর্যবংশীর ৩৬ বলে সেঞ্চুরি, শচীনের রেকর্ডও হুমকির মুখে!

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

আইপিএল ২০২৬-এর আসরে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এক অতিমানবিক ইনিংসের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে নিয়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি।

দ্রুততম সেঞ্চুরির তালিকায় সূর্যবংশী

আজকের এই বিধ্বংসী ইনিংসটি (৫ চার ও ১২ ছক্কা) আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। মজার ব্যাপার হলো, তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বৈভবের নাম।

আইপিএলের দ্রুততম সেঞ্চুরি তালিকা

ক্রিস গেইল: ৩০ বল (২০১৩ বনাম পুনে ওয়ারিয়র্স)

বৈভব সূর্যবংশী: ৩৫ বল (২০২৫ বনাম গুজরাট টাইটানস)

বৈভব সূর্যবংশী: ৩৬ বল (বনাম হায়দ্রাবাদ)

ইউসুফ পাঠান/হেনরিখ ক্লাসেন: ৩৭ বল

 

সর্বকনিষ্ঠ হিসেবে ১০০০ রানের বিশ্বরেকর্ড

গত মাসে মাত্র ১৫ বছরে পা দেওয়া বৈভব আজ আরও একটি বিরল রেকর্ড গড়েছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ৮০ বলে ১৭৫ রানের যে তাণ্ডব তিনি চালিয়েছিলেন, সেই একই ছন্দ বজায় রেখে তিনি এখন আইপিএলের বড় বড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন।

বৈভবের ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তাঁর ভয়ডরহীন মানসিকতা।

জাসপ্রিত বুমরা- নিজের প্রথম খেলা বলেই বুমরাকে ছক্কা মেরেছিলেন তিনি।

জশ হ্যাজেলউড: বিন্দুমাত্র বিচলিত না হয়ে অজি এই পেসারকে শাসন করেছেন অবলীলায়।

চলতি মৌসুমের ফর্ম: আরসিবির বিপক্ষে ২৬ বলে ৭৮, সিএসকের বিপক্ষে ১৭ বলে ৫২ এবং মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ইনিংসগুলোই বলে দেয় তাঁর ধারাবাহিকতা।

শচীনের সাথে তুলনা

প্রতিভা দেখে ১৯৮৯ সালের তরুণ শচীন টেন্ডুলকারের সাথে তাঁর তুলনা করেছেন। ভারতের ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, আগামী জুনে ভারতের আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে ডাক পেতে যাচ্ছেন এই কিশোর। যদি তা হয়, তবে ভারতের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার রেকর্ড বইয়েও ওলটপালট করে দেবেন তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত