৬৪তে ‘কুংফু কিং’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

হলিউডের কিংবদন্তি অভিনেতা, নির্মাতা জেট লিকে বলা হয় ‘কুংফু কিং’। বহুমাত্রিক এই প্রতিভা আজ স্পর্শ করলেন জীবনের ৬৪তম বসন্ত। ১৯৬৩ সালের ২৬ এপ্রিল তিনি চিনের পেইচিংয়ের খুব সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনের ঠিক আগে নতুন একটি সুখবর পেলেন এই তারকা। বিশ্ব বিনোদন অঙ্গনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তার ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বড় সম্মানে ভূষিত হতে যাচ্ছেন জেটলি। আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের ‘দ্য মিউজিক সেন্টার’ এ আয়োজিত পঞ্চম বার্ষিক ‘গোল্ড হাউজ গোল্ড গালা ২০২৬’-এ তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অলাভজনক সংস্থা ‘গোল্ড হাউজ’ প্রতি বছর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের এই বিশেষ তালিকায় স্থান দেয়। মঞ্চে লিজেন্ডারি অ্যাকশন তারকা জেট লিকে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্ট এবং এশীয় ঘরানাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাকে এই আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।

মাত্র সাত বছর বয়সে ক্রীড়া শিক্ষকের সুপারিশে জেট লি পেইচিং ক্রীড়া স্কুলের উশু ক্লাসে ভর্তি হয়েছিলেন। ১৯৭৪ সালের দেশব্যাপী উশু প্রতিযোগিতায় বিজয়ী হোন জেট লি। এরপর তিনি ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত একটানা পাঁচ বছর ধরে দেশের উশু প্রতিযোগিতার প্রথম স্থানের পুরস্কারটি নিজের দখলে রাখেন। ৭০ দশকে চীনের উশু মহলে জেট লির নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। ১৯৮০ সালে ‘শাওলিন ট্যাম্পল’ নামক সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত