জিটিভিতে আজ তুষার খান

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

জিটিভিতে সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এ আজ অতিথি হয়ে আসছেন মঞ্চ , টিভি ও চলচ্চিত্র অভিনেতা তুষার খান।  এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। আলোঘর প্রকাশনা নিবেদিত এবং কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। আর অতিথি তুষার খান বলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তারা স্ক্রিপ্ট আর নির্দেশনা অনুযায়ী কেবল অভিনয়টাই করে যাই। এর বাইরে গিয়ে সচরাচর নিজের কথা বলা হয় না। কিন্তু এই অনুষ্ঠানে মন খুলে নিজের কথা বলেছি। আশা করি, দর্শকের অনেক প্রশ্নের উত্তর মিলবে।’

উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি, এই পর্বটিও তাদের ভালো লাগবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত