নৌবাহিনীর কর্মকর্তাদের আবাসন সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে নেভাল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের (এনওসিএইচএসএল) নেভাল অফিসার্স হাউজিং স্কিমের (এনওএইচএস) প্রথম ধাপের প্লট বরাদ্দ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কর্মকর্তাদের মাঝে প্রকল্পের প্লট বরাদ্দ করেন।
বাংলাদেশ নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিধানের পাশাপাশি নৌসদস্যদের জীবনমান উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতে এবং সার্বিক কল্যাণে কাজ করছে।
উল্লেখ্য, পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়েতে সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালী’ প্রকল্পে এ হাউজিং অবস্থিত।