চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. সুলতান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

রেললাইনে কাটাপড়া নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। নিহতের স্বামী মোমিন ভূঁইয়া বলেন, শনিবার নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশে তারা কমলাপুর রেলস্টেশনে এসেছিলেন। সবাই ট্রেনে উঠছিল, এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণ হয় তার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত