দারাজে পে-ডে ক্যাম্পেইনের আকর্ষণীয় চমক, বিশেষ ছাড়ে ৪ পণ্য

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

মাসের প্রায় শেষ, তাই গরমে সবার হাঁসফাস সময়ে সবারই পকেটেরও নাজেহাল অবস্থা চলছে। এই সময়ে কেনাকাটায় তাই অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে বাজেটের। তাই দারাজে চলমান অফারগুলো কিছুটা হলেও স্বস্তির হতে পারে ক্রেতাদের জন্য। সাশ্রয়ী দামে মাস শেষের সঞ্চয়কে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য দারাজে ঢুঁ মারতে পারেন। কেননা সেখানে চলছে ক্রেতাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা পে-ডে ক্যাম্পেইন

এই ক্যাম্পেইন চলাকালীন এই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ ছাড় ও বাড়তি অনেক সুবিধা। তাই সচেতন ক্রেতাদের এই সুযোগ হারানো একদমই ঠিক হবে না। ইলেকট্রনিকস, ফ্যাশন, লাইফস্টাইল ও এফএমসিজি ক্যাটাগরির বেশ কিছু পণ্যে থাকছে দারাজের বিশেষ অফার। পে-ডে ক্যাম্পেইন চলাকালীন বিশেষ ছাড় থাকছে, এমন ৪টি পণ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ক্লিক রিচার্জেবল টেবিল ফ্যান (১২ ইঞ্চি)

গ্রীষ্মকালে স্বস্তি পেতে ক্লিক রিচার্জেবল টেবিল ফ্যান হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী। লোডশেডিং হলেও এই ফ্যানটি দীর্ঘ সময় ঠাণ্ডা বাতাস দিয়ে আরাম ধরে রাখে। হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় এটি ঘরের যেকোনওঁ স্থানে ব্যবহার করা যায়। লো-স্পিডে একটানা প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত চালানো সম্ভব, যা গরমের দিনে বাড়তি সুবিধা এনে দেয়।

দারাজের পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে ৮% ছাড়ে পণ্যটি পাওয়া যাচ্ছে ৪,০৪৯ টাকায়, সঙ্গে রয়েছে দেশজুড়ে ফ্রি ডেলিভারি ও অফিসিয়াল ওয়ারেন্টি।

ফ্যানটি অর্ডার করতে এখানে ক্লিক করুন

২. ৩১% ছাড়ে কারেন লেদার অ্যানালগ ঘড়ি (নারীদের জন্য)

দৈনন্দিন স্টাইলকে আরও আকর্ষণীয় করতে কারেন লেদার অ্যানালগ ঘড়ি হতে পারে চমৎকার পছন্দ। কফি রঙের স্ট্র্যাপ ও রাউন্ড ডায়াল ডিজাইন ঘড়িটিকে দিয়েছে একটি ক্লাসিক ও স্টাইলিশ লুক, যা সব ধরনের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। দারাজের পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে ঘড়িটি পাওয়া যাচ্ছে ১,২৭০ টাকায়, সঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারি সুবিধা।

ঘড়িটি অর্ডার করতে এখানে ক্লিক করুন

৩. ২০% ছাড়ে স্কিন’ও কেয়ার অ্যান্ড রিপেয়ার সানস্ক্রিন (৫০ মিলি)

গরমে ত্বককে সুরক্ষিত রাখতে স্কিন ‘ও’ কেয়ার অ্যান্ড রিপেয়ার সানস্ক্রিন হতে পারে নির্ভরযোগ্য সমাধান। এতে রয়েছে এসপিএফ ৫০+ পিএ++, যা ক্ষতিকর রোদ থেকে ত্বককে কার্যকরভাবে রক্ষা করে। অ্যাকুয়া, গ্লিসারিন ও হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ এই ফর্মুলা ত্বককে আর্দ্র ও নরম রাখে। লাইটওয়েট টেক্সচারের কারণে এটি ত্বকে সহজেই মিশে যায় এবং চিটচিটে অনুভূতি দেয় না, যা গরমের জন্য অত্যন্ত উপযোগী। দারাজের পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে এই পণ্যটি পাওয়া যাচ্ছে মাত্র ৩১২ টাকায়। 

সানস্ক্রিনটি অর্ডার করতে এখানে ক্লিক করুন

৪. ১২% ছাড়ে রিগ্যাল লেমিনেটেড বোর্ড শেভরন কাপবোর্ড (এন্টিক)

ঘরের সাজে আধুনিকতা আনতে রিগ্যাল লেমিনেটেড বোর্ড শেভরন কাপবোর্ড হতে পারে দারুণ সংযোজন। উচ্চমানের লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরি এই কাপবোর্ডটি যেমন টেকসই, তেমনি এর আধুনিক ডিজাইন শহুরে ঘরের ইন্টেরিয়রের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। হালকা হওয়ায় বাসা পরিবর্তনের সময়ও এটি সহজে সরানো যায়।
দারাজের পে-ডে ক্যাম্পেইন উপলক্ষে পণ্যটির বর্তমান দাম ১৩,৯৫০ টাকা।

কাপবোর্ডটি অর্ডার করতে এখানে ক্লিক করুন

দারাজের চলমান পে-ডে ক্যাম্পেইনে যুক্ত হয়েছে দেশের বহু শীর্ষস্থানীয় ব্র্যান্ড। ভালো মানের পণ্য ও সাশ্রয়ী দাম, এই দুটো বিষয়কে মাথায় রেখেই দারাজ এই ক্যাম্পেইনগুলো ডিজাইন করে এবং সকল কেনাকাটায় ক্রেতাদের উপহার দেয় স্বস্তি ও সন্তুষ্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত