চট্টগ্রামের বাঁশখালীর সরলের মিনজীরিতলায় লোকালয়ে গড়ে উঠা ইটভাটায় অভিযান পরিচালনা করে কাঁচাইট ধ্বংস এবং ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৭এপ্রিল) বিকালে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এ সময় পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সুত্র মতে, বাঁশখালীর সরলের মিনজীরিতলার মেসার্স চৌধুরী ব্রিকস ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে পরিচালিত হয়ে আসছিল। তারই প্রেক্ষিতে এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স চৌধুরী ব্রিকসের মালিক সাইফুল ইসলামকে২(দুই লাখ) টাকা জরিমানা করে আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এবং পরিবেশের নিয়ম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় জরিমানা ও কাঁচা ইট ধবংস করা হয়।