রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এর সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।