নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব-১১ এর একটি টিম।
শুক্রবার (১ মে) সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত্রিকালীন একটি টহল টিম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পার্শ্বে বালুরগদি সংলগ্ন পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশির নিয়ম পালন পূর্বক গতরাতে সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থিদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনসিপির