নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান (২৬)। গতকাল শনিবার সকালে শহরের সাটিরপাড়ার একটি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই হাসানসহ দুজনকে আটক করেছে পুলিশ। হাসান ও আল আমিন উভয়ই জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্বজনরা জানান, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে বখাটে যুবক নাঈম উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মীমাংসা করেন আল-আমিন। কিন্তু মীমাংসার বিষয়টি তার ছোট ভাই হাসান মেনে নিতে পারেননি।