নাস্তা খেয়ে অসুস্থ হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:০২ এএম

দিনাজপুরে টেস্টি ট্রিট নামের একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গার্ক চক্ষু হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

অসুস্থ ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। শুক্রবার সকালে মে দিবসের একটি অনুষ্ঠানে টেস্টি ট্রিট রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রোল ও ক্লাব স্যান্ডউইচ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত