সারা দেশে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:০০ এএম

ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা ও আচারসহ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধে জন্মতিথি ছিল গত শুক্রবার। ‘জগতের সব প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধ। সারা দেশে সাড়ে ৫ হাজারের মতো বৌদ্ধ বিহারে বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনার মাধ্যমে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়। পূজা শেষে মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, শীল গ্রহণসহ নানা আচারে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। এ ছাড়া বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ বিহার, উত্তরাতে বাংলাদেশ বৌদ্ধ বিহারসহ সারা দেশের বিহারগুলোতে পূজা, আচার, প্রার্থনাসহ দিনব্যাপী নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত