হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:০০ এএম

সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২৪ জন। আর নতুন করে হাম শনাক্ত হয়ে ৭২ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেল। এই সময়ে সারা দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের। এ ছাড়া সারা দেশের হাসপাতালগুলোতে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২৩ হাজার ২২৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত