অধস্তন আদালত

তদারকিতে মনিটরিং কমিটি পুনর্গঠন

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:০২ এএম

অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে ৮ বিভাগের দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি প্রতিটি কমিটির বিচারপতিকে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকে (সুপ্রিম কোর্টে প্রেষণে কর্মরত) মনোনয়ন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের গত ২৮ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি ৮ বিভাগের অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে পৃথক ৮টি কমিটি (মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস) গঠনের তথ্য দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত