এনসিপির নুসরাতের মনোনয়নপত্র বৈধ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:০২ এএম

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা।

দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে এনসিপিকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানান সিফাত।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত