প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক বসে। রাতে পৌনে ৯টায় বৈঠক শেষ হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা অংশ নেন। রাতে এ তথ্য জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সূত্র জানায়, বৈঠকে বায়ুদূষণ কমাতে ইলেকট্রিক বাস চালুর বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর স্কুলগুলো এ ধরনের বাস আমদানি করতে পারবে। বাস আমদানিতে কর সুবিধা দেবে সরকার। এরপর রাজধানীতে নারীদের জন্য এ ধরনের বাস দেবে সরকার। কোম্পানির অধীনে এ বাস চলবে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।