বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৩৯ এএম

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে গত দুই মাসে ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহাবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি, নৌ পুলিশের মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল আজিজ, পুলিশ স্টাফ কলেজের কাজী জিয়া, রেলওয়ে পুলিশের গোলাম রউফ, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের রখফার সুলতানা। তা ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত