সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৪১ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার জজ আদালত ও হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

এর আগে গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ¦ালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। গত ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে জ¦ালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। ভার্চুয়াল আদালতের সিদ্ধান্তের পর থেকে আইনজীবীরা ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত