মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়ল সিফাত

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:৪৩ এএম

চোখ বাঁধা অবস্থায় দ্রুততম সময়ে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস বুকে নাম তুলেছে পিরোজপুরের মঠবাড়িয়ার ধনীসাফা ইউনিয়নের ফুলজুড়ী গ্রামের সিফাত আকন (১৮)। ১০টি মাস্ক পরতে তার সময় লেগেছে ১০ দশমিক ৩২ সেকেন্ড। চলতি বছরের জানুয়ারি মাসে এই রেকর্ডের জন্য আবেদন করে  সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি এসেছে ২৮ এপ্রিল।

সিফাত আকন জানায়, ‘কয়েক বছর আগে পত্রিকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে কৌতূহলী হই। তখন করোনাকাল থাকায় মাস্কসংক্রান্ত কিছু করার কথাই মনে আসে। তখনই ঠিক করি মাস্ক পরে রেকর্ড গড়ব।’

এর আগে ১১ দশমিক ৫৪ সেকেন্ডে মাস্ক পরার এই রেকর্ড একজন ভারতীয়র ছিল জানিয়ে সে বলে, ‘আমি এটা ব্রেকের (ভাঙা) চিন্তা করি এবং সফল হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত