৫০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৫ এপ্রিল) সকালে  নগরের বাকলিয়া থানার শাহ আমানত  সেতু এলাকার শহীদ বশরুজ্জামান  গোলচত্বরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আশিকুল কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে খুলনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আশিকুল গোপালগঞ্জের মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাবর আলী মুন্সীর  ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  সোলাইমান  বলেন, ‘শাহ আমানত সেতু এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় তল্লাশি চালিয়ে আশিকুলকে  গ্রেপ্তার করা হয়। তার কাছ  থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত