পটুয়াখালীর দুমকিতে ৩০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টায় শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় নোমানকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩, তাং ৫ মে ২০২৬) করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে আসামিকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত আছে।
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?